ফিটবিট অধিগ্রহণে শর্তসাপেক্ষে গুগলকে অনুমোদন দিলো ইসি

২১ ডিসেম্বর, ২০২০ ০০:৩৮  
গুগল কর্তৃক ফিটবিট অধিগ্রহণের অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান কমিশন। তবে এক্ষেত্রে কিছু শর্ত বা নীতিমালা আরোপ করা হয়েছে। গত বছরের শেষের দিকে এই অধিগ্রহণের প্রথম ঘোষণা আসে, যার মূল্যমান ছিলো ২.১ বিলিয়ন ডলার। পরিধানযোগ্য ডিভাইসের বাজার উন্মুক্ত ও প্রতিযোগিতাবান্ধব পরিবেশ বজায় রাখার পাশাপাশি গ্রাহকদের গোপনীয়তা বজায় রাখার কিছু শর্ত দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। গুগল এসব শর্ত মানতে সম্মত হয়েছে। শর্ত অনুযায়ী, ফিটবিট ডিভাইস থেকে ব্যবহারকারীর স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সংগ্রহীত তথ্য বিজ্ঞাপনের কাজে ব্যবহার করতে পারবে না গুগল। এর মধ্যে সকল ডেটা, জিপিএস ট্রাকার কিংবা ম্যানুয়ালি লেখা কোনো তথ্যও রয়েছে। তবে সব ডেটা গুগলের ডেটা থেকে আলাদাভাবে ‘ডাটা সিলো’তে রাখা যাবে। এমনকি ফিটবিটের কোনো ডেটা গুগলের সেবায় ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কে গ্রাহকের কাছ থেকে পূর্ব অনুমতি নেবে গুগল। উপরোক্ত শর্তগুলো কমপক্ষে আগামী ১০ বছর বলবৎ থাকবে। ডিবিটেক/বিএমটি